মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গণধর্ষণের পর ফেলে দেওয়া হলো রেললাইনে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৩:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এক নারীকে ট্রেনের খালি কামরায় গণধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়।

গতকাল সোমবার (৭ জুলাই) গণধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

ওই নারীর দাবি, “ধর্ষণের পর তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়। অচৈতন্য অবস্থায় রেললাইনে পড়ে থাকার সময় তার পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়।”

নির্যাতিতাও দেশটির পুলিশকে জানিয়েছে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তিনি কাছের একটি রেলস্টেশনে বসেছিলেন। তখন এক অপরিচিত ব্যক্তি এসে তাকে জানান, তার স্বামী পাঠিয়েছে। তার সঙ্গে ফিরে যাওয়ার অনুরোধ করেছে। তা বিশ্বাস করেন ওই নারী। ওই ব্যক্তির সঙ্গে তিনি বাড়ির পথে হাঁটা শুরু করেন। কিন্তু হঠাৎ ওই ব্যক্তি তাকে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি কামরায় জোর করে তোলে। উঠে আসে নিজেও। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। পরে আরো দু’জনও ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

দেশটির পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। তার স্বামী থানায় জানিয়েছিলেন বিষয়টি। তিনি জানান, অশান্তি হওয়ায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার স্ত্রী। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তা বাড়ে। দুদিন পরে থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। জানান, অতীতেও এমন হয়েছে। বাড়ি ছেড়ে চলে গেলেও পরে নিজেই ফিরে আসতেন তার স্ত্রী।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস।

স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গণধর্ষণ   রেললাইন   ট্রেনে কাটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close