বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবি শিক্ষার্থী আহসানুরের দাফন সম্পন্ন, পরিবারে শোকের ছায়া
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুর রহমান খান ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৭ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আহসানুর নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের বাসিন্দা এবং আব্দুল বাতেন খানের একমাত্র ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও সহপাঠীদের বরাতে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ ব্রেন স্টোকে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বাদ জোহর নিজ গ্রাম চলনায় জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আহসানুরের মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও আত্মীয়স্বজনরা জানান, আহসানুর ছিলেন অত্যন্ত ভদ্র, মেধাবী ও সদা হাস্যোজ্জ্বল। তার হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। একমাত্র সন্তান হারিয়ে আহসানুরের বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও শেখ মুজিবুর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে আহসানুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close