শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ, রাখছেন রোজাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:০৫ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ২:১২ PM

একসময় জনপ্রিয় পর্ন তারকা হিসেবে পরিচিত ছিলেন রায়ে লিল ব্ল্যাক। ‘লিল ব্ল্যাক’ নামেই মূলত প্রাপ্তবয়স্কদের ছবিতে তাকে দেখা যেত। তবে এখন তিনি পুরোপুরি বদলে ফেলেছেন নিজের জীবনধারা। ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মীয় পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের নতুন নামও রেখেছেন- নূরে ইস্তেকবাল।

লিল জানান, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার ভেতরে আসে এক গভীর মানসিক পরিবর্তন।

তার ভাষায়, ‘আমার জীবনে খ্যাতি, টাকা-পয়সা- কিছুই কম ছিল না। কিন্তু মনটা সবসময় ফাঁকা ফাঁকা লাগত। সেই শূন্যতা থেকেই আমি আল্লাহর পথকে গ্রহণ করেছি।’

২০২৪ সালে ইসলাম গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত নামাজ পড়ছেন, রোজা রাখছেন এবং ইসলামি অনুশাসন মেনে চলছেন। রমজান মাসে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে অংশ নিতে দেখা যায় তাকে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।

বর্তমানে ইনস্টাগ্রাম ও টিকটকে ইসলামিক অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করছেন তিনি। যদিও তার এই পরিবর্তন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, এটি নাকি শুধু জনপ্রিয়তা পাওয়ার একটি উপায়।

তবে এসব সমালোচনার জবাবও দিয়েছেন নূরে ইস্তেকবাল। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি জান্নাতে যাব কি না, আমার পাপ ক্ষমা হবে কি না- সেটা আল্লাহ জানেন। তোমাদের এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নিজেদের আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবো, আমি আমার পথ খুঁজে নিয়েছি।’

তবে প্রাক্তন পরিচয়কে ছাপিয়ে ইসলামি জীবনের পথে তার এই পরিবর্তন অনেকের কাছেই এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লিল ব্ল্যাক   পর্ন তারকা   জাপান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close