বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকু মানিক গেল জেলে, ধরতে গিয়ে পুলিশের এএসআই আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ১:৫৩ PM

জয়পুরহাটের আক্কেলপুরে সন্ত্রাসী মানিক ওরফে চাকু মানিককে (২৮) মাদকবিরোধী অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার এই রায় ঘোষণা করেন।

মানিক ওরফে চাকু মানিক পৌর শহরের সাখিদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

স্থানীয়, হাসপাতাল ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে মানিক মাদক সেবন করে চাকু হাতে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন জনকে গালিগালাজ করছিলেন। 

ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে অবগত করলে এসআই রাকিবুল ইসলাম এবং এএসআই রশিদুল ইসলাম উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করেন।

আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘মানিক কয়েকদিন আগে কারাগার থেকে ফিরে আবারও মাদক সেবনে ‍লিপ্ত হয়। সেই সাথে স্থানীয়দের সাথে  উচ্ছৃঙ্খল আচরণ করতে শুরু করে। আজও সে একই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। তাকে আটক করার সময় ধস্তাধস্তির একপর্যায়ে আমাদের একজন ভ্যান থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মাদকাসক্ত মানিককে ভ্রাম্যমাণ আদালতের সাজায় কারাগারে পাঠানো হয়েছে। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাকু মানিক   মাদকসক্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close