বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রেন স্ট্রোক করে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৭ জুলাই) রাত ৯ টা ৪০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

এর আগে, গতকাল (৬ জুলাই) রাতে ব্রেন স্ট্রোক করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

আহসানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহসানের অকাল মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যে বইছে শোকের মাতম। তার সহপাঠী মারুফ আজীজ বলেন, গত সপ্তাহেও আমরা একসাথে ক্লাস করেছি। কিছুক্ষণ আগে শুনি সে মারা গেছে। তার এ অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। 

তার আরেক সহপাঠী সালমান শাহেদ বলেন, আহসান অন্যায়ের বিরুদ্ধে যেমন বলিষ্ঠ তেমনই অমায়িক ছিলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close