প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৭ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপিকে থামাতে এখনো নানা ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, “১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি। কিন্তু বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে এখনও চক্রান্ত ও অপপ্রচার অব্যাহত রয়েছে।”
সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তাহসিনা লুনা আরও বলেন, “আজ যখন বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তখনই নতুন করে ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিন ধরে যারা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে লড়াই করেছেন, তারা যেন নিজেদের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেন।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা অবশ্যই গণতান্ত্রিক বিজয়ের পথে এগিয়ে যাব।”
স্বদেশ প্রতিদিন/এনআর