প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:২৩ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৪:৫২ PM

"শিক্ষাই শক্তি, যুক্তিতে মুক্তি" এই শ্লোগানে স্বপ্নচূড়া বিতর্ক সংসদ নামে একটি বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ করেছে ডোমার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে।
সোমবার বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি মাসুদ বিন আমিন (সুমন)।
কমিটির কার্যনির্বাহী কমিটি সভাপতি হিসেবে পদাধিকারবলে প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় ও সম্পাদক ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বুশরা আক্তার (বর্ষা)। মোট ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ডোমার উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে এটাই প্রথম কোন বিতর্ক ক্লাব।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে