
গোসল করার সময় কানে পানি ঢুকে যাওয়া, এটি হয়তো কম বেশি সবার সাথেই হয়েছে। গোসলের সময় বড়দের কানে পানি ঢুকার বিষয়টি খুব কম হলেও ছোটদের এটি বেশি হয়ে থাকে। আবার কখনও কখনও বড়দের অসাবধানতার করণেও কানে পানি ঢুকে যায়। কানে পানি ঢুকে গেলে আমরা অবহেলা করি বা বিষয়টিকে এড়িয়ে যাই। আর আমাদের এই ছোট অবহেলার কারণে হতে পারে বড় ধরণের সমস্যা। কানের ভিতরে থাকা পানি বের না করলে তা থেকে হতে পারে ব্যথা । আর এ থেকে কানের পর্দাও ক্ষতিগ্রস্থ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কানের ভিতরে পানি ঢুকে গেলে কি করা দরকার।
কানে পানি ঢুকলে সাধারণত ভয়ের কিছু নেই। সাধারণত কান থেকে পানি নিজে থেকেই বের হয়ে যায়। যদি পানি বের না হয় বা কান বন্ধ হয়ে থাকে, তাহলে কিছু ঘরোয়া পদ্ধতি চেষ্টা করলে কানে ঢুকে যাওয়া পানি বের হতে পারে। যেমন:- মাথা কাত করে ঝাঁকানো, অথবা কানের লতি ধরে হালকা টান দেওয়া। যদি এতেও কাজ না হয়, অথবা কানে ব্যথা, পুঁজ বা শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
কানে পানি ঢোকার পর যা করতে পারেন:মাথা কাত করে ঝাঁকান:যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করে আলতোভাবে ঝাঁকালে পানি বেরিয়ে আসতে পারে।
তালু দিয়ে চাপ দিন:কানের উপর হাতের তালু রেখে জোরে চাপ দিন, তারপর ছেড়ে দিন। কয়েকবার এমন করলে জল বেরিয়ে আসার সম্ভাবনা থাকে।
শুয়ে থাকুন:যে কানে পানি ঢুকেছে, সেদিকে কাত হয়ে শুয়ে থাকলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পানি বেরিয়ে আসতে পারে।
গরম সেঁক দিন:কানের বাইরে হালকা গরম সেঁক দিলে জমে থাকা পানি সহজে বের হতে পারে।
চিকিৎসকের পরামর্শ:কানে পানি ঢোকার পর যদি ব্যথা, পুঁজ বা শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হয়, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
কানে পানি ঢোকার পর যা যা করা উচিত না: কান খোঁচানো:কটন বাড বা অন্য কিছু দিয়ে কান খোঁচানো উচিত নয়। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।
শক্ত কিছু ব্যবহার করা:কানের ভেতরে কিছু ঢোকানোর চেষ্টা করবেন না, এতে সমস্যা আরও বাড়তে পারে।
অতিরিক্ত পানি ঢোকানো:কানের ভেতর পানি বের করার জন্য অতিরিক্ত পানি বা অন্য কিছু ঢোকানোর চেষ্টা করবেন না।
তবে খুব সমস্য হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবহেলা নয়, সচেতনতায় জীবন সুন্দর হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম