সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      ● আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২      ● চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      
সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:০৭ পিএম

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জন সাংবাদিক আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিয়েছেন।

সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটির নেতা মো. আবু নাসের সাঈদ। মামলায় ৩৭ জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়।

আদালতে সাংবাদিকদের জামিনের পক্ষে সওয়াল করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামালসহ অর্ধশতাধিক সিনিয়র আইনজীবী।

জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, ‘আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’

এদিকে সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের উপর সংঘটিত হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেছেন আবু সাঈদ। যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি, এটি ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার কমিটির আবু সাঈদ ও আব্দুল বারীর নির্দেশে সাংবাদিকদের উপর হামলা চালায় বহিরাগতরা। এতে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। ঘটনায় দুটি পৃথক মামলা হয়। একটি সাংবাদিকদের পক্ষ থেকে এবং অপরটি আবু সাঈদের পক্ষ থেকে।

স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   সাংবাদিক   বিরুদ্ধে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close