প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৩:১১ পিএম

সংগৃহীত ছবি
ইসরায়েলে সামরিক পণ্য সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনজীবী দল (JURDI) ফ্রান্সের প্রশাসনিক বিচারকের কাছে আবেদন করেছেন।
আজ সোমবার (৭ জুলাই) তারা এই আবেদন করেছেন বলে জানায় আল জাজিরা।
আইনজীবী দলটি বলেন, “সুইডিস কোম্পানি এলবিট সিস্টেম ফ্রান্সের বিমানবন্দর রইসি চার্লস ডি গল দিয়ে ইসরায়েলে সামরিক পণ্য পরিবহন স্থগিত করার জন্য ফ্রান্সের মন্ট্রেউইলের প্রশাসনিক আদালতে জরুরি আবেদন দাখিল করেছেন।”
আইনজীবীর দল আরো বলেন, “গাজা উপত্যকা ও ইরান যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সমরাস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেম কোম্পানি।”
জুরডি ফরাসি কর্তৃপক্ষকে সর্তক করে বলেন, “এই কোম্পানি আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত রয়েছে, যা ফরাসি জনগণের মূল্যবোধের সাথে অসঙ্গতিপূর্ণ। সুইডিস কোম্পানি এলবিট সিস্টেম গাজায় স্থল অভিযান চালানোর জন্য ইসরায়েলকে সাঁজোয়া যানসহ আরো বিভিন্ন সমরাস্ত্র সরবরাহ করে থাকে।”