বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      
নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার অন্ধকার জীবনের গল্প
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজবাহ শিকদারের পরিচালনায় সম্প্রতি নির্মিত হলো এক খণ্ডের নাটক ‘শেষ ভালোবাসা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মেহমুদ উপমা। মেজবাহ শিকদারের এই নাটকটি ঢাকা শহরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হয়।

নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করে। বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশার জগতে প্রবেশ করে উপমা এবং নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অপরদিকে পড়ালেখায় অনিয়ম এবং পরিবারের সঙ্গে তার দূরত্ব দিনে দিনে বেড়েই চলে। ফলশ্রুতিতে তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। একটা পর্যায়ে বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিন্তু নেশার টাকা জোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। নেশায় এতোটাই মগ্ন ছিল নেশার টাকা জোগাতে উপমা সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার জীবন অন্ধকারে হারিয়ে যায়। তারপর চূড়ান্ত পরিনতির দিকে এগিয়ে যায় গল্প।

এছাড়াও, এই নাটকে উপমার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেন অভিনেতা এরফান অনিক।

উল্লেখ্য, এখন পর্যন্ত অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপমা। আমি তোমাকেই ভালোবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা, সুপার গার্ল ওয়েব সিরিজসহ অসংখ্য নাটকে এই সুপার গার্ল কাজ করেছেন বলে জানা যায়।

তবে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা উপমা বলেন, “নাটকের গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কীভাবে মানুষের স্বাভাবিক জীবনকে, পরিবারকে ধ্বংস করে দেয় তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতোটা বিধ্বংসী তার পরিষ্কার মেসেজ রয়েছে ‘শেষ ভালোবাসা’ নাটকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। এই নাটকটি আমার করা সেরা নাটকের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নেশার রাজ্যে   উপমা   জীবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close