শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অর্থ নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ২:৫৫ PM

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। তবে সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই লালন সংগীতশিল্পী।

জানা যায়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সংগীতশিল্পী। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আবারও তিনি অসুস্থ হয়ে পরেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অসুস্থতাকে ঘিড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ছড়িয়ে পরে ভিন্ন চিত্র।

গতকাল (৫ জুলাই) রোববার থেকে তার অসুস্থার খবর সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে অনেকে তার অসুস্থতাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। ফেসবুকে অনেকে লিখছেন, অর্থের অভাবে ফরিদা পারভীনের চিকিৎসা করা যাচ্ছে না। কেউ লিখেছেন তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। শুধু তাই নয়, তার চিকিৎসার জন্য কেউ কেউ চাঁদা তুলছেন বলেও খবর ছড়িয়েছে ফেসবুকে।

মৃনাল কান্তি হালদার নামের এক ব্যক্তি ফেসুবকে লিখেছেন, ‘লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন খুব অসুস্থ। সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা সহায় হোক, দ্রুত সুস্থতা কামনা।’ তিনি আরও লিখেছেন, ‘শিল্পীদের কদর নাই। জানতে পারলাম আর্থিক সমস্যার কারণে তার যথার্থ চিকিৎসা হচ্ছে না।’

তবে এ বিষয়ে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমে বলেন, ‘তার (ফরিদা পারভীনের) চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের কথা আমিও শুনছি। অর্থের অভাবে আমরা চিকিৎসা করাতে পারছি না বিষয়টি এমন নয়। তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এ জন্য বিদেশে নেওয়া জরুরি। আমরা সরকারের কাছে এ সংক্রান্ত সহায়তা চাই।’


তিনি আরও বলেন, ‘আমি বারবার বলার চেষ্টা করছি, বিদেশে তার চিকিৎসা করানো হোক। এ ব্যাপারে আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। সরকারই এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। কারণ তিনি (ফরিদা পারভীন) দেশের জাতীয় সম্পদ। তাই সরকারকেই তার উন্নত চিকিৎসার ব্যাপারে সচেষ্ট হতে হবে।’

বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার কথা জানিয়ে ফরিদা পারভীনের স্বামী বলেন, ‘আমি চাই দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুক। তার কী কী সমস্যা দেখা দিয়েছে তা শনাক্ত করা হোক। আমাকে বলা হয়েছে তার জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে। তা ঠিক, তবে তা শুধু ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে। আমার চাওয়া দেশের অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডটি গঠন করা হোক।’

এদিকে ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘আম্মার (ফরিদা পারভীন) চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তা-ই চেষ্টা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আম্মা অত্যন্ত সম্মানের সাথে সকল প্রকার অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান সরকারি এই সকল অনুদান আর্থিকভাবে অসচ্ছ্বল মানুষের কাজে আসুক। যে সকল পেজ ও সাংস্কৃতিক সংগঠন ফরিদা পারভীনের নামে যত্রতত্র অনুদান চেয়ে বেড়াচ্ছে এটা তার জন্য অসম্মানজনক। কিন্তু তারা সেটা বুঝছেন না।’

স্বামী গাজী আবদুল হাকিম জানিয়েছেন, ‘ক্রমেই ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারপরও তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আশা করা যাচ্ছে দুয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার অনুমতি পাওয়া যাবে।’

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, শিল্পীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত কিছু সমস্যাও রয়েছে তার। তিনি একজন বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন। চিকিৎসকেরা তাকে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বরেণ্য লালন সংগীতশিল্পী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close