বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর বন্ধ করলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জানানো হয় আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আজ রবিবার (৬ জুলাই) ভোরে আরবী ভাষী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো প্রায় পুরোপুরি আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি অঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলা প্রতিরোধে কাজ করেছে।

এর মাত্র এক সপ্তাহ আগে, ১ জুলাই, ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ‘ফিলিস্তিন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে।

আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, “তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ‘ফিলিস্তিন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি।’’

তিনি আরো বলেন, “একই সময় ইলাত, তেল আবিব ও আশকেলনের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ড্রোন হামলা চালানো হয়।”

এছাড়াও গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী সমুদ্রপথে কৌশলগত অবরোধ জারি করে। এতে ইসরায়েলে সামরিক রসদ পরিবহনে বাধা সৃষ্টি হয়। যা বহির্বিশ্বকে গাজায় চলমান বিপর্যয়ের দিকে নজর দিতে বাধ্য করেছে।

এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল তাদের স্থল ও বিমান হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইয়েমেন   ক্ষেপণাস্ত্র   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close