সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      
আজ পবিত্র আশুরা: কারবালার শোকাবহ দিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:৫২ AM

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে দিনটি গভীর শোক ও ত্যাগের প্রতীক। এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন ইসলামের মহান নেতা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)।

ইমাম হোসেন (রা.) ছিলেন হজরত আলী (রা.) ও হজরত ফাতেমা (রা.)-এর পুত্র। তিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জীবন উৎসর্গ করেন।

৬১ হিজরির এই দিনে ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মদিনা ছেড়ে কুফার উদ্দেশে রওনা দেন ইমাম হোসেন। পথে কারবালায় তাঁবু গাড়েন তিনি ও তাঁর অনুসারীরা। ইয়াজিদের পক্ষ থেকে তাঁকে আত্মসমর্পণে বাধ্য করতে চার হাজার সৈন্য পাঠানো হয়।

কারবালায় ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারকে পানি সরবরাহ বন্ধ করে দেয় সৈন্যরা। নারী-শিশু তৃষ্ণায় কাতর হলেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেষ পর্যন্ত ১০ মহররমের দিনে, ইমাম হোসেন (রা.) ও তাঁর ৭২ জন সঙ্গী এক নির্মম যুদ্ধের মাধ্যমে শাহাদাত বরণ করেন।

এই দিনটি স্মরণে প্রতি বছর আশুরা পালন করেন মুসলমানরা। দিনটি উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিভিন্ন আয়োজন হয়। শিয়া মুসলমানরা ইমাম হোসেনের শোক পালনে মাতম করেন, বের হয় তাজিয়া মিছিল।

ঢাকায় আশুরার সবচেয়ে বড় মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান থেকে। মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিল ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, ‘পবিত্র আশুরার এই শোকাবহ দিনে আমি রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আশুরা শুধু শোকের দিন নয়, এটি ইসলামের ইতিহাসে এক ফজিলতপূর্ণ দিনও। এই দিনে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। তাই এই মহিমান্বিত দিনে আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা এবং আল্লাহর নৈকট্য লাভে মনোনিবেশ করা।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুরা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close