প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৩৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
শনিবার ঢাকা ১২ আসনের শেরেবাংলা তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি'র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।
আগারগাঁও র্যাব অফিসের সামনে থেকে আগারগাঁও সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় সাইফুল আলম নীরব বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছানো যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পিছানোর পায়তারা করছে একটি দল। ১৫ দিনে দেশ স্বাধীন হয় না, বিগত ১৬ বছরের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর/ওএম