প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:২৮ পিএম

আত্মবিশ্বাস নিজের উপর ভরসা রাখা আর অহংকার নিজেকে সবার বড় ভাবা ।আত্মবিশ্বাস মানুষকে সফলতা এনে দেয় তবে অনেক সময় এই আত্মবিশ্বাস অহংকারে রূপ নেয়।আত্মবিশ্বাস একটি গুণ যা তৈরি হতে সময় লাগে,কিন্তু অহংকার তা নিমিষেই ধ্বংস করে দেয় । অহংকার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় চলুন জেনে নেওয়া যাক ।
১.ব্যবহারের পরিবর্তন
কাছের মানুষ, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আচরণ বদলে গেলে সেটা অহংকারের লক্ষণ হতে পারে। কেউ প্রশংসা করলে বিনয়ের সঙ্গে উত্তর দিন।নিজের সমালোচনা করতে শিখুন ।নিজেকে প্রশ্ন করতে শিখলে অহংকার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ।
২.আবেগ কমানো
অহংকার কমাতে আগে আবেগ নিয়ন্ত্রণ করা দরকার ।জীবনে অনেক সময়ই অন্যরা আপনার থেকে এগিয়ে যেতে পারে ,অন্যের সফলতায় নিজেকে আনন্দিত করুন । অন্যের সফলতা যেন নিজের রাগ ,হিংসার কারণ না হয়ে উঠে সেদিকে খেয়াল রাখুন ।
৩.আত্মসমালোচনা
অনেকে নিজের ব্যাপারে কোনো সমালোচনা শুনতে চান না। এই মনোভাব অনেক সময় অহংকার থেকে আসে। সবাই কোনো না কোনো সময় ভুল করে, ভুল মানে লজ্জা নয়। বরং ভুল মেনে নিলে মানুষ আরও ভালো হতে পারে।
৪.আচরণ ও চলাফেরায় অহংকারের ছাপ
অহংকারী মানুষদের আচরণ ও বডি লেংগুয়েজ থেকে সহজেই তা বোঝা যায়। তারা সবসময় অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়, কথা বলার ভঙ্গিতে থাকে কর্তৃত্বের ভাব। আত্মবিশ্বাসী মানুষ কখনো অন্যকে ছোট বোধ করায় না বরং অন্যকেও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।
৫.প্রতিযোগীদের অপমান করা
অহংকারী মানুষ প্রতিযোগীদের সম্মান করে না ।তারা সুযোগ পেলেই অন্যদের ছোট করে, বদনাম করে বা ভুল কথা ছড়ায়।অহংকার ত্যাগ করতে হলে এই খারাপ স্বভাবগুলি ত্যাগ করতে হবে ।
স্বদেশ প্রতিদিন /কেআেইকে