প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:০৫ AM

শাহাদাতের সুযোগ এলে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এ দেশের জনগণ তার কী পরিণতি করেছে, তা সবারই জানা।’
শুক্রবার (৫ জুলাই) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
আসিফ লিখেছেন, ‘জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
স্ট্যাটাসের শেষদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, ‘একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?’
স্বদেশ প্রতিদিন/এমএম