শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে জ্যাকুলিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সেই আবেদন খারিজ করে দেন আদালত। খবর এনডিটিভির

জানা যায়, ২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকুলিনকে।

ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে, অভিনেত্রী সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের; সেখানেও ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলীয় ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

তবে এই অভিনেত্রী বারবার দাবি করেছেন, সুকেশের থেকে পাওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তার কিছুই জানা ছিল না। সে কারণে তিনি উপহার নেন।

কিন্তু ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকুলিন। অভিনেত্রী বারবার জানিয়েছিলেন ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর নাকি তাকে ফাঁসিয়েছেন। তবে সেই নিয়ে তিনি কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।

ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, অভিনেত্রী জেনেবুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজের ফোন থেকে সব তথ্য মুছে ফেলেছিলেন।

এই নিয়ে তুমুল সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তার ভক্তকূল এবং নেটিজেনদের মাঝে চলছে সমালোচনা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রতারণা   মামলা   জ্যাকুলিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close