প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৩১ পিএম

৯ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত।
নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) সাহাপুর সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সদস্য পদ নবায়ন ফরম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ এর সঞ্চালনায় ও সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম প্রধান, হাজী শাহজালাল, বিএনপি নেতা বকুল, জাহের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আলন, সোনারগাঁও পৌরসভা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলামিন, বিএনপি নেতা রফিক, সজীব, পৌর যুবদল নেতা মাসুদ, জামান, শহিদ মিয়া প্রমুখ।