মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দান করা যাবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’-এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট (www.paglamosque.org)। 

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

উদ্বোধনের পর ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে বিকাশ ব্যবহার করে পাগলা মসজিদে ৫ হাজার ৪০০ টাকা দান করেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে করতে পারছিলেন না। মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে-এই উদ্দেশ্যে এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।”

জেলা প্রশাসক আরো বলেন, “আগ্রহীরা এখন থেকে www.paglamosque.org ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন।”

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশের অন্যতম বড় এই মসজিদে প্রতিবছর বিপুল পরিমাণ দান আসে। সেই অর্থ সমাজসেবা, দুস্থদের সহায়তা এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমপার্শ্বে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রতিষ্ঠিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করেন। মানুষের দানে উপচে পড়ে মসজিদের দানসিন্দুকগুলো। প্রতিবার দানসিন্দুকগুলো খুললেই পাওয়া যায় কয়েক কোটি টাকা। মসজিদটিতে দিন দিনই বাড়ছে দানের পরিমাণ। নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসও দান করে থাকেন অনেকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অনলাইন   দান   পাগলা মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close