শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
প্রথমবার নিজ জন্মস্থান নবীনগরে সফরে আসছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি সফরে প্রথমবারের মতো নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন। আগামী শনিবার (৫ জুলাই) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
‎
সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিনের সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে তিনি নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন।
‎
তবে এ সফরে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যাবেন কি না, তা সফরসূচিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ওই গ্রামে গিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে।

‎ড. সালেহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে নবীনগরের জনমনে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে পুরোদমে।

‎নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “উপদেষ্টা মহোদয়ের আগমন আমাদের জন্য গর্বের। আমরা তাকে যথাযথ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বরণ করে নিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জেলা প্রশাসক মহোদয়ও নিয়মিত খোঁজখবর রাখছেন।

উল্লেখ্য, ড. সালেহউদ্দিন আহমেদ দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের একজন। তিনি ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন।

‎তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহন করেন। ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ শেষে সিএসপি ক্যাডারে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রশাসনে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন।



স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  প্রথম   নিজ   জন্মস্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close