বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে অতিরিক্ত সময়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২:৩৩ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৮:২৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট সময় বেশি পাবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৭তম সভার সিদ্ধান্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন, তাদের মধ্যে যদি কেউ অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন, তবে তিনি অতিরিক্ত সময়ের সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।”

নির্দেশনায় আরো বলা হয়েছে, “শিক্ষার্থীদের অবশ্যই সমাজসেবা অধিদফতর কর্তৃক ইস্যুকৃত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষার আগেই সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রতিবন্ধী সনদ যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যাচাই করা কাগজপত্র- যথা প্রবেশপত্রের কপি এবং প্রতিবন্ধী সনদের কপি- রীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণকে আরও সহজতর ও সুলভ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই উচ্চশিক্ষার এই স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সময়সীমা বাড়ানোর দাবি ছিল।

এছাড়া জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্র অন্যদের থেকে আলাদা করে বিশেষভাবে সিলগালা করে পাঠাতে হবে। ওই উত্তরপত্রের খামের ওপরে লাল কালিতে স্পষ্টভাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখতে হবে। খামটি পাঠাতে হবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (অনার্স পার্ট-৪) মো. শামীম আহমেদের ঠিকানায়-জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৪০৭।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা   প্রতিবন্ধী   জাতীয় বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close