শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
যা জানা গেল জোতার মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৯:২১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ফুটবল তারকা দিয়োগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

আজ বৃহস্পতিবার স্প্যানিশ সময় ভোররাতে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরা প্রদেশের রিয়াস বাজাস হাইওয়েতে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

জানা যায়, ২৮ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড জোতা ও তার ২৫ বছর বয়সী ভাই আন্দ্রে একটি ভাড়া করা ল্যাম্বোরগিনি গাড়িতে করে বেনাভেন্তের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে কিলোমিটার ৬৫ এলাকায় ওভারটেক করার সময় হঠাৎ গাড়ির এক বা একাধিক চাকা বিস্ফোরিত হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায় গাড়িটিতে।

রিয়োনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জরুরি চিকিৎসা দল গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

জামোরার সরকারি উপপ্রতিনিধি কার্যালয় জানিয়েছে, গাড়িটির জিপিএস ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, অতিরিক্ত গতিও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।

এক প্রত্যক্ষদর্শীর ফোন কলের মাধ্যমে ১-১-২ নম্বরে প্রথম বিপদের সংকেত পৌঁছে। এরপর জামোরা ট্রাফিক পুলিশ, প্রাদেশিক দমকল বাহিনী ও সাকিল (SACYL) ইমার্জেন্সি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মম্বুয়ে হেলথ সেন্টার থেকেও প্রাথমিক চিকিৎসা দল পাঠানো হয়, তবে ততক্ষণে সব শেষ।

ঘটনাস্থলেই পুলিশের কাছে একটি আত্মীয় জানান, দুই ভাই বেনাভেন্তে পৌঁছায়নি-সেই সূত্র ধরেই উদ্ধার হওয়া পাসপোর্ট ও কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়, নিহত দু’জন হলেন পর্তুগিজ জাতীয় দলের ফুটবলার দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা।

ফুটবল বিশ্বে ইতোমধ্যেই শোকবার্তা জানাচ্ছে ক্লাব, সতীর্থ ও সমর্থকেরা। জোতা দীর্ঘদিন ধরেই ইংলিশ ক্লাব লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলে অন্যতম ভরসার নাম ছিলেন। ভাই আন্দ্রেও পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলের এই ফৃুটবলার মাত্র ১১ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা যায়।

এদিকে, তার স্বদেশী ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও বার্সা-রেয়ালের অনেক তারকা ফুটবলার সহ শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। শোক দেখা দিয়েছে ভক্তকূল এবং নেটিজেনদের মাঝেও। যেনো সবাই বলছেন, “এখনি সময় ছিলোনা প্রিয় জোতা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জোতা   মর্মান্তিক   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close