বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
বিএনপি জনগণকে নিয়ে পথ চলতে চায়: টুকু
প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৭:১৩ PM

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন হলেই তারেক রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। 

তিনি আরো বলেছেন, আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো। বিএনপি জনগণকে নিয়ে পথ চলতে চায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন টুকু বলেন, ‌‘(সরকার) নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছে? নির্বাচন নিয়ে কেন বিতর্ক তুলছে। এই দেশের মালিক হচ্ছেন দেশের জনগণ। জনগণ নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপি প্রথম থেকেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে।’

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জনগণ   নিয়ে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close