বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেমন হচ্ছে মেসিদের ২০২৬ বিশ্বকাপের জার্সি?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৩:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছর। আগামী বছরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জমজমাট এই আসর। 

ফাঁস হয়েছে তাদের ২০২৬ বিশ্বকাপের লিও বাহিনীর হোম কিটের প্রথম ছবি। আসরের অনেক আগেই আলোচনায় উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি।

ফুটবল জার্সি নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশের জন্য খ্যাত ফুটি হেডলাইনস নামের একটি ওয়েবসাইট প্রথম এই জার্সির ছবি প্রকাশ করেছে। বহুবারই জাতীয় দল ও ক্লাবের জার্সি আগাম ফাঁস করার রেকর্ড রয়েছে এই সাইটের। এবার তাদের মাধ্যমেই ফুটবল ভক্তরা দেখতে পেলেন আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপের জন্য সম্ভাব্য জার্সি।

নতুন এই জার্সি দেখে বোঝা যাচ্ছে, ২০২২ সালের বিশ্বকাপজয়ী জার্সির স্টাইল অনুসরণ করেই বানানো হয়েছে এর ডিজাইন। ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল রঙের লম্বা স্ট্রাইপ ঠিক রাখা হয়েছে। তবে সেই পরিচিত স্ট্রাইপে এবার যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া-প্রতিটি নীল স্ট্রাইপে থাকছে গ্রেডিয়েন্ট শেডিং, যেখানে রঙ হালকা থেকে গাঢ়ে রূপান্তরিত হচ্ছে। এর ফলে পুরনো ঐতিহ্য বজায় রেখেই জার্সিটি আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ পেয়েছে।

জানা যায়, জার্সিটির ডিজাইন তৈরি করা হয়েছে ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী জার্সি থেকে অনুপ্রেরণা নিয়ে। এই তিনটি ঐতিহাসিক কিটের উপাদানগুলো ধরে রেখে তাতে আধুনিক ডিজাইনের সংমিশ্রণ ঘটিয়েছে অ্যাডিডাস। এভাবে ফুটবল ঐতিহ্যের প্রতি সম্মান জানানো হয়েছে।

ডিজাইনে আরো দেখা গেছে, কাঁধের উপর অ্যাডিডাসের সেই তিনটি স্ট্রাইপ এবার এসেছে নীল রঙে। ২০২২ বিশ্বকাপে এগুলো ছিল কালো। এবার হাতার প্রান্তেও রয়েছে গাঢ় নীল রঙ, যেখানে আগেরবার ছিল কালো। এ ছাড়া জার্সির পেছনের দিকে রাখা হয়েছে হালকা ডিজাইন, যা আর্জেন্টিনার পতাকা ও জাতীয় প্রতীককে তুলে ধরে-এটা বিশ্বকাপে আর্জেন্টিনার উপস্থিতিকে আরও গর্বিতভাবে উপস্থাপন করবে।

বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই বিশেষ জার্সিটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ২০২২ সালে বিশ্বকাপের ৫ মাস আগে, অর্থাৎ জুন মাসে জার্সি উন্মোচন করেছিল অ্যাডিডাস। তবে এবার আরও আগেই, ২০২৬ বিশ্বকাপের ৮ মাস আগে, অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে এই জার্সির। আর নভেম্বরের শুরুতেই বাজারে চলে আসবে এই জার্সি।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনার জার্সিতে এই গ্রেডিয়েন্ট স্টাইল একেবারে নতুন নয়। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সির ওপরের দিকে গাঢ় আকাশি রঙ থেকে নিচের দিকে হালকা হয়ে আসার একটি ধরণ ছিল। ২০১৮ সালের কিটেও স্ট্রাইপের মধ্যে এই ধরনের ফেডিং ডিজাইন দেখা গিয়েছিল, যদিও তা ছিল সীমিত।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে বড় এক উত্তেজনার নাম। শুধু একটি পোশাক নয়, এটি গর্ব, ইতিহাস আর ভালোবাসার প্রতীক। 

তবে কি নতুন জার্সিতে সজ্জিত হয়ে মেসির উত্তরসূরিরা আবারো বিশ্ব মঞ্চ কাঁপাতে পারবে? তারা কি তারা নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হবে নাকি চারবছরের রাজত্বে আসবে নতুন কেউ? 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   বিশ্বকাপ   জার্সি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close