বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই বিপ্লবে আহতরা পেলেন ইবি উপাচার্যের বিশেষ অনুদান
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও সহানুভূতির নিদর্শন হিসেবে উপাচার্যের নিজস্ব ফান্ড থেকে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। আহত ১১ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার ও ৬ হাজার টাকা করে সর্বমোট ৫৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, তানভীর মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় ও মুবাশশ্বির আমিন প্রমুখ।

অনুদান প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি জায়গায় যারা এই বিপ্লবে অংশ নিয়েছেন, তাদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের সম্মান রক্ষায় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই পিছপা হবে না আমি সেই গ্যারান্টি দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা যে অনুদান দিয়েছি, তা প্রয়োজনের তুলনায় কম হলেও এটি আমাদের সহানুভূতির প্রকাশ। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতের সুবিধা ও কল্যাণের জন্য বিশ্ববিদ্যালয় সর্বদা সচেষ্ট থাকবে। জুলাই-আগস্ট যেন আমাদের আদর্শ হয়ে ওঠে। এই পরিবর্তিত বাংলাদেশে আমরা তাদের ত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করবো।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  জুলাই   বিপ্লব   আহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close