বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোবিপ্রবির আবাসিক হল থেকে মাদক উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:১৮ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হল থেকে গাজা উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।  

মঙ্গলবার(০১, জুলাই) সন্ধ্যা ৭ টায় নোবিপ্রবির আব্দুল মালেক উকিল হলের ২০৯ নাম্বার রুমে বহিষ্কৃত দুই শিক্ষার্থী তানভীর সরকার (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং উসাইং সি (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এর সাথে হলের এক আবাসিক শিক্ষার্থীর সিট নিয়ে সমস্যা হলে এক পর্যায়ে হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টবৃন্দ সেখানে উপস্থিত হন। 

মীমাংসা করার এক পর্যায়ে হল প্রভোস্টবৃন্দ পূর্ব সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালালে তারা সেখানে দুইটি পলিথিনের ভেতর আস্ত গাজা জব্দ করেন। তাৎক্ষনিকভাবে প্রভোস্টবৃন্দ রুমে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে হল অফিসে জিজ্ঞাসাবাদের পর তারা উক্ত মাদকগুলোকে গাজা হিসেবে সম্মতি জ্ঞাপন করে। 

এ ব্যাপারে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ বলেন, আমরা মালেক হলের ২০৯ নাম্বার রুমে সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে যাই। আমাদের কাছে পূর্বে কিছু তথ্য ছিলো,যেকারনে মীমাংসার এক পর্যায়ে রুমের লকারে তল্লাসি চালালে আমরা মাদকগুলো পাই। আমরা সাথে সাথে রুমে তালা লাগিয়ে দিই এবং উক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করি। তাদের থেকে লিখিত স্বীকারোক্তী নেয়া হয়েছে। আমি প্রক্টর বরাবর একটি আবেদন করেছি যাতে তারা বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদেরকে শাস্তির আওতায় আনে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবির   আবাসিক   হল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close