মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবির ১৮ হলে ফার্স্ট এইড বক্স ও ডাকসুর গঠনতন্ত্র দিলো শিবির
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ টি হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ টি হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ টি হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাবি শাখা। 

আজ বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি হলের প্রতিনিধিদের কাছে এসব তুলে দেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ। 

শিবিরের শাখা সভাপতি ফরহাদ বলেন, “আমরা ঢাবির ১৮ টি হলের জন্য আমরা প্রত্যেকটা হলের প্রতিনিধির কাছে ফার্স্ট এইড বক্স দিয়েছি যাতে কারো ইমার্জেন্সি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিতে পারে। এটা মূলত মৌলিক কাজ।”

তিনি আরো বলেন, “ডাকসুর প্রধান যে গঠনতন্ত্র তা পুরোটা ইংরেজিতে লেখা। আমরা এর আগেও এর অনুবাদ বের করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সক্রিয় সকল ছাত্রসংগঠনের সাথে আলোচনা করে সংশোধিত যে গঠনতন্ত্র তৈরি করেছে সেটিও ইংরেজিতে লেখা। তাই সকলের সুবিধার্থে আমরা এটির বঙ্গানুবাদ করেছি। এটি প্রত্যেক হলে আমাদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবো। সেখান থেকে যে কেউ নিতে পারবেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   হল   ফার্স্ট এইড বক্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close