বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সানাউল্যাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিস ও ইন্টারনেট ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সাথে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্যাহ বাদশার। এনিয়ে এলাকায় কয়েক দফা সালিশী বৈঠক হয়েছে। 

এদিকে মঙ্গলবার রাতে সানাউল্যাহ বাদশা মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সেই সাথে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   প্রেম   হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close