প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:৩২ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসেনর প্রার্থী হিসেবে দলটির সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।
এসময় নাহিদ বলেন, ‘আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।’
পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু হয়। কবর জিয়ারত শেষ করে কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় মিলিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম