শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুরাদনগর সেই নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:৩৫ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ১২:২৭ এএম

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর ডাক্তারি পরীক্ষা ঘটনার পাঁচ দিন পরও করা হয়নি। ভুক্তভোগী মত পরিবর্তন করায় চিকিৎসকরা পরীক্ষা চালাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ধর্ষণের ঘটনার পরদিন শুক্রবার (২৮ জুন) ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আমরা তার ডাক্তারি পরীক্ষা করানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি রাজি না হওয়ায় পরীক্ষা করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীর এক স্বজন জানান, গ্রেপ্তার ফজর আলীকে পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় ভিকটিম ও তার পরিবার ভীত হয়ে পড়েছে। তারা আশঙ্কা করছে, ফজর আলী মারা গেলে তাদের বিপদ বাড়তে পারে। এ কারণে নারীটি ডাক্তারি পরীক্ষা ও মামলার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন।

তবে ওই স্বজন আরও জানান, যদি পুলিশ চায় এবং নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে ভুক্তভোগী আবার ডাক্তারি পরীক্ষা করাতে আগ্রহী।

এ ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ভিডিওটি প্রথমে কোন ডিভাইস বা আইডি থেকে ছড়ানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কুমিল্লা প্রতিনিধি অ্যাডভোকেট শিল্পী সাহা বলেন, ‘ধর্ষণ মামলায় ডাক্তারি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। ঘটনাপরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই পরীক্ষা করানো উচিত। তবে এখন দেরি হলেও পরীক্ষাটি করানো এবং ভুক্তভোগীর ব্যবহৃত পোশাকের ডিএনএ নমুনা সংগ্রহ করা প্রয়োজন, না হলে মামলায় দুর্বলতা তৈরি হতে পারে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমীন সুলতানা জানান, আইন অনুযায়ী, ভিকটিম যদি ডাক্তারি পরীক্ষা না করাতে চান, তাহলে জোর করে তা করা যায় না।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আমরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মুরাদনগর   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close