বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে ৩১ দফা প্রচারে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:০৩ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৯:২৮ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" প্রচারে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি।

সোমবার (৩০ জুন) সকালে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, গাছ লাগানো এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায় থেকেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সাবেক জিএস নুরুজ্জামান রানা, মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর আহমদ, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছামান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ৩১ দফা একটি সময়োপযোগী রূপরেখা। এই কর্মসূচির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সকল স্তরের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   ৩১   দফা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close