শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সাতক্ষীরা আ. লীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ আটক
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৩০ পিএম

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন আর রশিদকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সদর উপজেলার তার নিজ বাসভবন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "শেখ হারুন আর রশিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আদালতে পাঠানো হবে।"

২০১৯ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুনসুর আহমেদ সভাপতি এবং নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ৮ জানুয়ারি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে শেখ হারুন আর রশিদ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

দপ্তর সম্পাদক হিসেবে তিনি জেলা আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কাজ, দলীয় যোগাযোগ ও চিঠিপত্রের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করে আসছিলেন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুলাই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘কোটা আন্দোলনের নামে সহিংসতা প্রতিরোধে’ ওই দিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   আ. লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close