বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রভাবশালী বিএনপি নেতার ছেলের হামলায় ঘরছাড়া পরিবার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:৫৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় প্রভাবশালী বিএনপি নেতার ছেলের হামলা ও মামলার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার। বিদ্যুৎ পিলার বসানোকে কেন্দ্র করে হাতাহাতির জেরে এ হামলার ঘটনা ঘটে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার (২৩ জুন) বাড়িতে বিদ্যুতের পিলার বসানোকে কেন্দ্র করে তাদের সঙ্গে ভাতিজাদের হাতাহাতি হয়। এ সময় বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হাতাহাতির একপর্যায়ে হৃদয় চৌধুরী চোয়ালে আঘাত পান।

পরবর্তীতে নিজাম চৌধুরী ইসলামিয়া বাজার থেকে লোকজন ডেকে এনে সেলিম উদ্দিনের পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ। হামলায় সেলিমের স্ত্রী মরিয়ম বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা তাকে পাশের ঘরে নিলেও সেই ঘরেও হামলা চালিয়ে তছনছ করা হয়। এতে এলাকায় কেউ তাদের আশ্রয় দিতে রাজি হননি। বর্তমানে সেলিম উদ্দিনের পরিবার বড় মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছে।

এ ঘটনার ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হৃদয় চৌধুরীকে দা হাতে হামলায় অংশ নিতে এবং উত্তেজিত অবস্থায় দেখা যায়।

সেলিম উদ্দিন বলেন, ‘ভাতিজাদের সঙ্গে আমাদের জায়গা নিয়ে বিরোধ বহুদিনের। ঘটনার দিন হৃদয় চৌধুরী এসে তাদের পক্ষ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় যেতে পারছি না। আশ্রয়দাতাদেরও মামলা দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ভাতিজা মিলাদরা অনেক টাকার মালিক। এজন্য নিজাম চৌধুরী তাদের পক্ষ নিয়ে দলীয় প্রভাব খাটাচ্ছেন।’

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে নিজাম চৌধুরী বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। তারা নিজেরাই ঘর কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’ তবে ভিডিওতে তার ছেলে হৃদয়কে লোহার রড হাতে দেখা যাওয়ার প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘ঘটনার বিষয়ে উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে অযথা হয়রানি করা হবে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সংঘর্ষ   বিএনপি নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close