বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ৯ দালাল আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:৪১ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ১২:৪৩ PM

পাবনার হেমায়েতপুরে অবস্থিত পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৯ জুন) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসকের নির্দেশনায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন। জেলা এনএসআই’র সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা দালালদের হাতে হয়রানি ও প্রতারণার শিকার হয়ে আসছিলেন। সহজ-সরল মানসিক রোগী ও তাদের পরিবারের অসহায়ত্বকে পুঁজি করে এই দালালচক্র ভর্তি ও চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রতিনিয়ত অনৈতিক বাণিজ্য করছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সামাজিকভাবে অস্বস্তিকর হয়ে উঠলে প্রশাসনের নজরে আসে এবং অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আটক ব্যক্তিদের বাড়ি পাবনা সদরসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক মাসের কারাদণ্ড কার্যকর করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবনা মানসিক হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দালাল নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন জানান, রোগী ও স্বজনদের সেবা পেতে যেন আর কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হাসপাতালের পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ রাখতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দেয়। তাদের প্রত্যাশা, দালালমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হলে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পাবনা   মানসিক হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close