শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ ঘর ভস্মীভূত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৪:৩৮ PM

টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতির পরিমাণ ২০-২৫ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী যৌনকর্মীরা।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, যৌনপল্লীর এক ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন, ফলে ঘরের জিনিসপত্র বের করে আনার সময় পাওয়ানি তারা।

ভুক্তভোগীরা জানান, ফ্রিজ, আসবাবপত্র, জামাকাপড়, নগদ টাকা, অলংকার এমনকি জমির দলিল পর্যন্ত সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।


ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ুন কার্ণায়েন বলেন, ‘রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছি।’

একজন যৌনকর্মী বলেন, ‘ঘুমিয়ে ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে দেখি আগুন। কিছু বুঝে উঠার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া কিছুই নাই।’


সামাজিক সংগঠন ‘নারী মুক্তি’-র সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম বলেন, ‘মেয়েদের কিছুই অবশিষ্ট নেই। খাওয়ার নেই, ঘুমানোর জায়গা নেই। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করবো- মানবিক দিক বিবেচনায় তাদের মৌলিক চাহিদা পূরণ করে পুনর্বাসনের ব্যবস্থা করুন।’

আরও পড়ুন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘ঘটনার বিষয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে কথা বলবো। দলীয়ভাবে সহযোগিতা করে আমরা তাদের পাশে থাকবো।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যৌনপল্লী     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close