বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর ৩ এলাকায় বুয়েটের তৈরি অটোরিকশা চলবে: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:১৩ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৪:২১ PM

রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুয়েটের তৈরি আধুনিক ব্যাটারিচালিত তিন চাকার রিকশা।

শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত চালক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এখন থেকে অনির্দিষ্ট সংখ্যায় নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা চলবে। রিকশাচালকরা যাতে চাঁদাবাজি বা অন্য কোনো হয়রানির শিকার না হন, সেই বিষয়েও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, আগামী আগস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজধানীর সড়কে এই ব্যাটারিচালিত রিকশা চলবে। এক লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান করা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন জায়গায় অনুমোদিত চার্জিং পয়েন্ট স্থাপনের কাজ চলছে যাতে চালকেরা নিরাপদ ও বৈধভাবে রিকশা চার্জ দিতে পারেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   আসিফ নজরুল   বুয়েট   অটোরিকশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close