মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তি: চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:০৭ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত পারস্পরিক শুল্ক চুক্তি (Agreement on Reciprocal Tariff) চূড়ান্ত করতে আলোচনা চলছে পুরোদমে। 

বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই আলোচনার সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেনডন লিঞ্চ।

ড. খালিলুর রহমান জানান, আলোচনা ছিল গঠনমূলক এবং আন্তরিক। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে খুব ভালো অগ্রগতি করেছি। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) সাবেক বাণিজ্য নীতি প্রধান ড. রহমান আরও বলেন, ‘এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার হবে।’

বিশ্লেষকদের মতে, চুক্তির মাধ্যমে পারস্পরিক শুল্ক ছাড় সুবিধা নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের প্রবেশাধিকার সহজ হবে, একই সঙ্গে বাংলাদেশ মার্কিন পণ্যের নতুন বাজার ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। এতে উভয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের তারিখ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে উভয় দেশের আগ্রহ এবং আলোচনা প্রক্রিয়ার গতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, খুব শিগগিরই চুক্তিটি সই হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বিগত এক দশকে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। পারস্পরিক শুল্ক চুক্তিটি বাস্তবায়িত হলে এই সম্পর্ক আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   যুক্তরাষ্ট্র   বৈদেশিক সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close