২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ সংক্রান্ত ব্রেকিং নিউজ প্রকাশের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন
তিনি এএফপির ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বে থাকাকালে গত বছরের ৫ আগস্ট এই খবর প্রকাশ করেছিলেন। এই কভারেজের জন্য তিনি ২০২৫ সালের দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া পুরস্কারে ‘অনারেবল মেনশন’ বা সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে শফিকুল আলম নিজেই ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, ‘বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি।’
পুরস্কারের ছবিও পোস্টে সংযুক্ত করেন তিনি। যদিও এসওপিএ-এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে সাংবাদিক মহলে বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।