বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:১৪ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ১২:১৬ এএম

রাজবাড়ীর পাংশায় দোজালী গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরিকৃত সকল গুড় ধ্বংস এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার হাবাসপুর কাচারি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। সেই সাথে কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ঠ ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক সুরুজ প্রামানিককে জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, 
অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা। 

অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  পাংশা   ভেজাল   গুড়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close