প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:৫৯ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৪:৪৫ PM

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৬ পিচ স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক নারীকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ান (৩৩ বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটেলিয়ান (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
আটককৃত ব্যক্তি ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী।
লে. কর্নেল আশরাফুল হক বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে স্বর্ণ পাচারের খবর আমাদের কাছে আসে। গোপন তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকায় বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাসরিন নামে এক নারীকে ৬টি স্বর্ণের বারসহ আটক করা হয় এবং তার সাথে থাকা ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৭৬ লক্ষ, ৭৪ হাজার ৫৩৭ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে সেই সঙ্গে আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম