বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিদ্ধান্তে অনড় ভারত, তিনটি টেস্ট খেলবেন বুমরাহ
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ২:১৩ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৪:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিঠের চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তাই সিদ্ধান্ত হয়েছিল তাকে পুরো সিরিজ খেলিয়ে তিন ম্যাচ খেলানো। যাতে করে তার ওয়োর্কলোড ম্যানেজমেন্ট ঠিকভাবে সামলানো যায়। 

এদিন মাঠে ফিরেই অধিনায়ক শুবমান গিলের সঙ্গে আলোচনা করতে দেখা যায় যশপ্রীত বুমরাহকে।

সিরিজের প্রথম টেস্টে হারের পরও বুমরাহকে নিয়ে পূর্বনির্ধারিত পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে না ভারত। হেডিংলেতে ম্যাচ হারলেও দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাহ সিরিজে তিনটি টেস্টেই খেলবেন।

হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু শেষ ইনিংসে ১৯ ওভার বল করলেও কোনো উইকেট পাননি তিনি। শেষ দিনে ইংল্যান্ড ৩৭১ রানের বড় লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে জয় তুলে নেয়। তবু বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই প্রাধান্য দিচ্ছে দল।

গম্ভীর বলেন, “আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুমরাহ তিনটি টেস্ট খেলবে। আমরা সেই পরিকল্পনায় অটল থাকব। ওর ওয়ার্কলোড ম্যানেজ করাই আমাদের মূল লক্ষ্য। সামনে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট আছে।”

গম্ভীর আরো বলেন, “দেখা যাক বুমরাহর শরীর কেমন প্রতিক্রিয়া দেয়। তারপর আমরা সিদ্ধান্ত নেব সে কোন দুটি ম্যাচ খেলবে।’’

সিরিজে বাকি কোন দুটি টেস্টে বুমরাহ খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি। ২ জুলাই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট, এরপর কেবল তিন দিন বিরতির পরই লর্ডসে শুরু হবে তৃতীয় ম্যাচ। তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে রয়েছে আট দিনের বিরতি, কিন্তু আবার মাত্র তিন দিন পরেই হবে ওভালে পঞ্চম ও শেষ টেস্ট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  সিদ্ধান্ত   ভারত   বুমরাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close