বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাইদুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে মাত্র সাড়ে পাঁচ মাসেই পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ হিফজ করে সবাইকে চমকে দিয়েছে ৮ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম। উপজেলার বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী সাইদুল বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

শিশু বয়সেই এ অসাধারণ কীর্তির স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ সহিদুল ইসলাম। তিনি জানান, সাইদুলের আন্তরিকতা, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে মাত্র সাড়ে পাঁচ মাসেই সে পুরো কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে। এমন সাফল্যে আমরা সবাই গর্বিত।

শিশু হাফেজের বাবা আক্কাস আলী জানান, ছোটবেলা থেকেই কুরআন মুখস্থ করার প্রতি সাইদুলের গভীর আগ্রহ ছিল। তার আগ্রহে ২০২৪ সালের ৬ ডিসেম্বর মাদরাসায় ভর্তি করানো হয় এবং ২০২৫ সালের শুরুতে হিফজের পাঠ শুরু করে। দ্রুত সময়ে এ অসাধ্য সাধন করে সে পুরো পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

সাইদুলের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কুরআন   হাফেজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close