বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনের প্রস্তুতিতে হল প্রভোস্টদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৫:৩৯ PM
হল প্রভোস্টদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হল প্রভোস্টদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডাকসু নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে সম্পন্ন হয়েছে হল প্রভোস্টদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা।

আজ মঙ্গলবার (২৪ জুন) আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলের প্রভোস্টদের সাথে মতবিনিময় করছেন ডাকসু নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ডাকসু নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত ১০ জন রিটার্নিং অফিসার এবং অধিকাংশ হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উক্ত মতবিনিময় সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, আগামী ২৬ জুন সকাল ১০ ঘটিকায় ঢাবিতে ক্রিয়াশীল ১০ টি ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একইদিন বিকাল ৫ টায় ক্রিয়াশীল আরো ১০ টি ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

পাশাপাশি, সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, অতীতের ন্যায় এ বছর ডাকসু নির্বাচনে কোন আবাসিক হলে ভোটকেন্দ্র এবং বুথ স্থাপন করা হবে না। সে ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং টিএসসিতে নির্বাচন এর কেন্দ্র এবং বুথ স্থাপন করা হবে বলে জানা গেছে। 

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, “ভোটকেন্দ্রের বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা চলমান আছে। অধিকাংশের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ডাকসু   হল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close