শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।

এ সময় অফিসের নিচে এনসিপির এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অবস্থান করছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এদিন রাত ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে দেওয়া পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন।

পোস্টে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীকে আইডেন্টিফাই করে গ্রেফতার করতে হবে। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাওয়া পতিত স্বৈরাচারী সন্ত্রাসীগোষ্ঠী ও এর সকল সন্ত্রাসী অংশীদারদের নিরস্ত্র করতে ব্যর্থ হলে, ম্যাজিস্ট্রেসির দায়িত্বে নিয়োজিত সেনা ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে।

এর আগে গতকাল বিকালেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   কেন্দ্রীয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close