বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিরকুট লিখে নিখোঁজ তিন মাদ্রাসা শিক্ষার্থী, পরিবারে উৎকণ্ঠা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৫০ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:০৭ PM

“কিছু একটা করে ফিরব”—এমন একটি চিরকুট রেখে টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার তক্তারচালা এলাকার তোফাজ্জল হোসেন তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো—উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, প্রতিদিন ভোর ৪টার দিকে শিক্ষার্থীদের কুরআনের ছবক দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু ওইদিন ভোরে তিন শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা যায়। “ভেবেছিলাম হয়তো রাগ করে বাড়ি গেছে, তাই অভিভাবকদের জানাই। কিন্তু তারাও জানায়, ছেলেরা বাড়ি পৌঁছায়নি,” বলেন সুপার।

তিনি আরও জানান, নিখোঁজ রবিউল ইসলাম একটি চিরকুট লিখে রেখে গেছে। তাতে লেখা ছিল—“বাড়ি থেকে অভিভাবকরা আমাকে অপদার্থ বলে, তাই কিছু একটা করে দেখাব, তারপর ফিরব।”

নিখোঁজ সামিউলের বাবা নাজিবুল ইসলাম বলেন, “মাদ্রাসা থেকে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ খোঁজ শুরু করি। পরে জানতে পারি, তারা তক্তারচালা বাজার থেকে সিএনজিযোগে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়েছিল। এরপর তাদের আর খোঁজ মেলেনি।”

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি বলে জানান।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  চিরকুট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close