বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিপিআর টিকায় ছাগলের মৃত্যু, অসুস্থ শতাধিক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫৩ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ৮:১৬ PM
পিপিআর টিকা নেওয়ার পরপরই ছাগলের মৃত্যু

পিপিআর টিকা নেওয়ার পরপরই ছাগলের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পিপিআর টিকা নেওয়ার পরপরই ছাগলের মৃত্যু ও অসুস্থতার অভিযোগ উঠেছে। উপজেলার নওদা গ্রামে কয়েক শতাধিক ছাগল অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত সোমবার (১৬ জুন) সকালে মহেশপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নওদা গ্রামে মাইকিংয়ের মাধ্যমে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা দেওয়ার কথা ঘোষণা করে ওয়েব ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও)।

প্রসঙ্গত, মাইকে ওই ঘোষণার পর গ্রামের প্রায় চার শতাধিক ছাগলকে টিকা দেওয়া হয়। কিন্তু টিকা দেওয়ার কিছুক্ষণ পরই ছাগলগুলোর শরীর ফুলে যায়, ইনজেকশনের স্থানে পানি বের হতে থাকে। এরপর অনেক ছাগল দুর্বল হয়ে পড়ে, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ঝিমিয়ে পড়ে।

উল্লেখ্য, ইতোমধ্যে ৩টি ছাগল মারা গেছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নওদা গ্রামে।

নওদা গ্রামের গৃহবধূ রেহেনা খাতুন জানান, তিনি ঋণ নিয়ে দুটি ছাগল কিনেছেন এবং আরো দুটি ছাগল পরিচর্যার জন্য নিয়েছিলেন। টিকা দেওয়ার আগে ছাগলগুলো পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু টিকা দেওয়ার পরই দুটি ছাগল মারা গেছে, বাকি দুটি ছাগলও অসুস্থ হয়ে পড়েছে।

এরপর তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার তো সর্বনাশ হয়ে গেল। ঋণের কিস্তি দিব কেমনে?’’

এলাকাবাসী অভিযোগ করে বলেন, “টিকা দেওয়ার পর থেকেই প্রতিদিনই ছাগলের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটছে। এখন গ্রামের প্রায় চার শতাধিক ছাগল গুরুতর অসুস্থ।”

দাবি জানিয়ে তারা আরো বলেন, “টিকা দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি কিংবা মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ টিকা ব্যবহার করা হয়ে থাকতে পারে।”

এ বিষয়ে ওয়েব ফাউন্ডেশনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। টিকা দেওয়ার পদ্ধতি ও ব্যবহৃত টিকা পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মহেশপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুর আলম বলেন, “এলাকায় ছাগলের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত হতে সময় লাগবে।’’

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারিরা দ্রুত ক্ষতিপূরণ এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   ছাগল   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close