বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
রোগী মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীলের সনদ স্থগিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। রোগী মৃত্যুর ঘটনায় এমন সিন্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এর ফলে আগামী ৫ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি। 

গতকাল শনিবার (২১ জুন) বিএমডিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী।

তিনি বলেন, “৫ বছরের জন্য চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “এ সময়ে তিনি কোনো রোগী দেখতে পারবেন না। এ ছাড়া বিভিন্ন অভিযোগে আরো ১২ চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তদন্ত কমিটির রিপোর্টে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার টিমের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলার তথ্য উঠে আসে। একই সঙ্গে ল্যাবএইড হাসপাতালের এন্ডোস্কোপি ব্যবস্থাপনার ত্রুটি পাওয়া গেছে বলে জানায় কমিটি।

এছাড়া, অভিযোগ এবং ঘটনার যাচাই-বাছাই শেষে চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয় বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রোগী   মৃত্যু   স্থগিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close