বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
স্বাধীন বিচার বিভাগ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:১৭ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৯:২৮ PM

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গঠনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জুলাই বিপ্লব আমাদের সামনে নতুন সভ্যতা নির্মাণের সুযোগ এনে দিয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে বিচার বিভাগকেই এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে।”

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

বিচার বিভাগের কাঠামোগত সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠিত হলে তা হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এতে বিচার বিভাগের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, বিচার প্রক্রিয়া থাকবে নির্বিঘ্ন ও হস্তক্ষেপমুক্ত, এবং গড়ে উঠবে জবাবদিহির একটি শক্তিশালী ভিত্তি।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

সেমিনারে বক্তারা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, মামলার জট এবং পর্যাপ্ত জনবল সংকটের কথাও তুলে ধরেন। এ অবস্থার দ্রুত উত্তরণের জন্য বিচার বিভাগকে প্রয়োজনীয় অর্থ ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার ওপর জোর দেন তারা।

সূত্র: বাসস

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তীকালীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close