শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১:৩৭ পিএম

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২২ জুন) ভোরে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও ন্যায়সঙ্গত পদক্ষেপ ইতিহাস পাল্টে দেবে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়ই বলি- শক্তির মাধ্যমে শান্তি আসে। প্রথমে শক্তি, তারপর শান্তি। আজ রাতে প্রেসিডেন্ট ট্রাম্প সেই শক্তির প্রতিচ্ছবি দেখিয়েছেন।’

এদিকে একই রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইসরায়েলকেও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।


তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে এমনভাবে কাজ করেছি, যা অতীতে কেউ করেনি। ইরান থেকে আসা ভয়াবহ হুমকি মোকাবেলায় আমরা বড় পদক্ষেপ নিয়েছি।’

ট্রাম্প তার ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, ‘হয় শান্তি আসবে, না হয় ইরানের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। গত আট দিনে যা ঘটেছে, তা মাত্র শুরু। ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইরান জানিয়েছে, হামলার আগেই সেসব কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   তেহরান   নেতানিয়াহু   ট্রাম্প   যুক্তরাজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close